শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরের ভূমি অফিসের সার্ভেয়ার সুব্রত’র অভিনব ঘুষ ও দুর্নীতি
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ৩:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরের ভূমি অফিসের সার্ভেয়ার সুব্রত’র অভিনব ঘুষ ও দুর্নীতি

বিডি ২৪ নিউজ অনলাইন: পিরোজপুর সদর উপজেলা রাজস্ব সার্কেল ভূমি অফিসে এখন চলছে সার্ভেয়ার সুব্রত হালদারের অভিনব ঘুষ দুর্নীতি ও রমরমা লুটপাট বাণিজ্য। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল। রহস্যজনক কারণে এসিল্যান্ড নিজেও রয়েছেন নিশ্চুপ।
নামজারী, এপি, ভিপি, এলএ, পেরীফেরীভূক্ত, ফিরনিবাস, হাট চাঁদনী, জলমহাল, বালু মহাল বরাদ্দ নবায়ন আর জমির তদন্ত রিপোর্টের নামেও চলছে সার্ভেয়ার সুব্রত হালদারের নগ্ন বাণিজ্য।ভালো মানুষের মুখোশের অন্তরালে তার এই ঘুষ দুর্নীতির ফিরিস্তি দেখে সাধারণ ভূক্তভোগীরা বিস্মিত।

এই অফিসকে ঘিরে সার্ভেয়ারের সৃষ্ট সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের কারণে এই ভূমি অফিস এখন পরিণত হয়েছে তাঁর ঘুষ দুর্নীতি আর লুটপাট বাণিজ্যের অভয়ারণ্যে।।এতে ব্যক্তিগতভাবে সার্ভেয়ার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুললেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।। এছাড়া বিতাড়িত শেখ হাসিনা সরকারের শাসনামলে সে তার কর্মস্থলগুলোতে নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে এবং নিজেকে সাবেক আওয়ামীলীগ নেতা ও শেখ হাসিনার কাছের মানুষ পরিচয় দিয়ে নামে বেনামে গড়েছেন টাকার পাহাড়।৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে তিনি ছাত্রলীগ যুবলীগ নেতাদের সাথেও গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী সহ নাম প্রকাশে অনিচ্ছুক তার একজন অফিস কলিগের।

কয়েকজন ভূক্তভোগী অভিযোগ তুলে বলেন, সার্ভেয়ার সুব্রত বাবু বিভিন্ন ইউনিয়নের স্থানীয় দালালদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মোটা অংকের উৎকোচ নিয়ে বিভিন্ন খাস জমিসহ একজনের জমি অন্যজনের নামে নামজারী ও জমা খারিজ করে দিচ্ছে। এতে করে উভয় পক্ষের মাঝে বাড়ছে সংঘর্ষ। মামলা মোকদ্দমা গড়াচ্ছে থানা ও আদালতে।তাঁর এসব অবৈধ ঘুষ বাণিজ্য বন্ধে তাঁকে এই অফিস থেকে অপসারণ ও তাঁর অবৈধ সম্পদের খোঁজ তল্লাশী নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় সহ দুদক এনফোর্সমেন্ট টিমের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »