বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

বিডি ২৪ নিউজ অনলাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সৌদি আরব থেকে দেশে ফিরে হেলিকপ্টারে গ্রামে গেলেন শাহাবুদ্দিন মিয়া নামে এক প্রবাসী ব্যবসায়ী।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছান উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন।

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিনের বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল ছিলেন। হেলিকপ্টার থেকে অবতরণের পর অপেক্ষমান নবীন-প্রবীণসহ সব শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে শাহাবুদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদারসহ সব শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »