সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে’২৫ অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে’২৫ অনুষ্ঠিত

বিডি ২৪ নিউজ অনলাইন: অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ARAB-এর সভাপতি D.মির শাহ আলম (S21 MIR) বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয়—এটি দুর্যোগকালীন সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যামেচার রেডিও অপারেটররা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর এবং আরও হাজারো আগ্রহী তরুণ এই কার্যক্রমে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও কমিউনিকেশন, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ARAB নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করবে এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে।

শেষে আয়োজকরা জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সরকারি ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »