শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের একসঙ্গে শাকিব-অপু
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩, ২:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফের একসঙ্গে শাকিব-অপু

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক ছাদের নিচে ফিরছেন। এরমধ্যে তারা দুজন এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তাদের একসঙ্গে ঘুরার কিছু ভিডিও প্রকাশ্যে আসা ঘিরে অনেক ভক্তেরই প্রশ্ন, তাহলে কি গুঞ্জনই এবার সত্যি হতে চলছে?

এরমধ্যেই আবার তাদের দুজনকে একসঙ্গে পাওয়া গেল একটি দাওয়াতের অনুষ্ঠানে। নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব-অপু তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »