শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ববি’র শেরে বাংলা হলে ১৫ মাসের ফি একসাথে ধার্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ববি’র শেরে বাংলা হলে ১৫ মাসের ফি একসাথে ধার্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে অতিরিক্ত হল ফি ধার্য করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হলে প্রথমে আবাসিক হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে গুনতে হবে ৬০৯৬ টাকা। অতিরিক্ত হলফি এখন শিক্ষার্থীদের গলার কাটা। একবারে এতবেশি টাকা পরিশোধ করা সাধ্যের বাইরে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

গত ১৯ মার্চ (রবিবার) নতুন আবেদনকৃত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়। এক নোটিশে বরাদ্দকৃত শিক্ষার্থীদের আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চের মধ্য হলফি পরিশোধের জন্য বলা হয়েছে। হল সিট ভাড়া দ্বৈতবাসিক ১৫ মাসের ২২৫০ টাকা, হল সংস্থাপন ফি ১০০০টাকা, হল জামানত ফি ফেরতযোগ্য এককালীন ১০০০ টাকাসহ অন্যান্য ফি বাবদ মোট ৬০৯৬ টাকা।

এর আগে গত ফেব্রুয়ারীর ১৫ তারিখে নতুন আসনে বরাদ্দকৃত শিক্ষার্থীদের জন্য ১ বছরের হলফি ধার্য করা হয় ৪৯৩০টাকা। পাশাপাশি অবস্থিত বঙ্গবন্ধু হলে প্রথমে একজন শিক্ষার্থীকে আবাসিক হওয়ার জন্য ছয় মাসে পরিশোধ করতে হয় ৩৪৯০টাকা৷ কিন্তু এবার একসাথে ১৫মাসের ফি একসাথে ধার্য করায় ক্ষুদ্ধ আসন পাওয়া শিক্ষার্থীরা৷

রসায়ন বিভাগের দশম আবর্তনের শিক্ষার্থী আব্দুল মোমিনের সাথে কথা হলে তিনি জানান, হলে সিট দেওয়া হয় আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের। একজন অস্বচ্ছল শিক্ষার্থীর পক্ষে কীভাবে এতটাকা দেওয়া সম্ভব? হলের আবেদনপত্র দেওয়ার সময় ঘোষনা দিতে পারত যারা ৬ হাজার টাকা দিতে পারবে তারা আবেদন করবে বাকিদের আবেদন করার প্রয়োজন নেই। এক সপ্তাহ আগে ফর্মফিলাপ করেছি ২০০০টাকায় এখন ২৮তারিখের মাঝে কীভাবে এতটাকা দিব?

নাম প্রকাশ না করার শর্তে নতুন সিট পাওয়া এক শিক্ষার্থী বলেন, শেরেবাংলা হলে উঠতে ৬০৯৬টাকা দেওয়া লাগছে৷ যা রীতিমতো একজন ছাত্রের কাছে বোঝাস্বরূপ। বর্তমানে প্রত্যেক ছাত্রদের জন্য এতটাকা জমা দেওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। কারণ বাইরে থাকতে গেলেও একসাথে এত টাকা দেওয়া লাগতো না। এই দিকগুলো বিবেচনা করে হল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি।

অতিরিক্ত হলফিস সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, সাধারণত আমরা এক বছরের টাকা নেয় কিন্তু এখন যেহেতু মার্চ মাস, আর আমরা হিসাব করি জুন মাস থেকে, তাই আগামী জুন (১৫) মাস পর্যন্ত সমতা বজায় রাখার জন্য ও হিসাব রাখার সুবিধার্থে এই ৩মাসের টাকা একসাথে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থীর একসাথে হলফি দিতে সমস্যা হলে শেরে বাংলা হলের প্রভোস্ট অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো ৷




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »