শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪

বরগুনা সদর উপজেলায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে ভিডিও ধারণ করার অপরাধে এক নারীসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন – মো. গোলাম মাওলা মল্লিক (৩৮), মো. সোহাগ হাওলাদার (২৬), মোসা. শর্মী আক্তার লিজা (২০) মো. রাজিব হাওলাদার (২৬)।

এর আগে একইদিন ওই চারজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন মো. আবদুল হাই নামে এক পুলিশ সদস্য।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) চারজনকে আসামি করে একটি মামলা হলে ওইদিনই অভিযুক্ত চারজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, গত ২৬ জুলাই বিকেলে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পরিচয় জেনেও আবু মুছা নামে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় মারধরের দৃশ্য মোবাইল ফোনে ধারণও করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার আবু মুছা বরগুনা সদর থানায় কনস্টেবল পদে কর্মরত।

মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক মিলে পুলিশ সদস্য আবু মুছাকে বেধড়ক পেটাচ্ছেন। এক নারীকেও মারতে দেখা যায় ভিডিওতে। তবে পুলিশ পরিচয় জেনেও থামেননি তারা।

জানা যায়, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না নামক এলাকায় একটি মামলার সাক্ষীদের সমন জারির নোটিশ দিতে রওয়ানা হন কনস্টেবল আবু মুছা। এ সময় খাজুরতলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার পূর্ব পরিচিত মোসা. শর্মী আক্তার লিজা কথা বলার উদ্দেশ্যে তাকে ডেকে নেন। সেখানে আগে থেকে উপস্থিত অন্য অভিযুক্তরা তাকে আটক করে বেধড়ক মারধর করেন।

খবর পেয়ে থানার কয়েকজন পুলিশ সদস্য এসে আবু মুছাকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে বরগুনার পৌর বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি পুলিশের মনোবল ভেঙে দিতেই পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্তরা আইনবিরোধী কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »