শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সিটি নির্বাচনে বিএনপি নেতা চাঁনের প্রার্থিতা নিয়ে গুঞ্জন
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি নির্বাচনে বিএনপি নেতা চাঁনের প্রার্থিতা নিয়ে গুঞ্জন

বরিশাল বিএনপির প্রভাবশালী নেতা এবায়েদুল হক চাঁন সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে পারেন– এমন গুঞ্জন চলছে রাজনৈতিক অঙ্গনে। তাঁর দলেরই কয়েকজন জানিয়েছেন, চাঁন প্রার্থী হতে পারেন। ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে।

এবায়েদুল হক চাঁন সর্বশেষ জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ছিলেন। ২০২২ সালের নভেম্বরে নতুন কমিটিতে পদ হারালে তাঁকে সান্ত্বনা হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ দেওয়া হয়।

এর আগে তিনি ২০০৩ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং ২০০৮ সালের সিটি নির্বাচনেও তিনি প্রার্থী হয়ে চতুর্থ স্থানে ছিলেন। ২০১৩ সালের নির্বাচনে তৎকালীন জেলা সভাপতি (দক্ষিণ) আহসান হাবিব কামাল দলীয় মনোনয়ন পেলে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে চাঁনকে জেলার সভাপতি পদ দেওয়া হয়েছিল।

এবার সিটি নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বিএনপি নেতা চাঁন সরাসরি কিছু বলছেন না। তাঁর এলাকা নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব বাবুল তালুকদার বলেন, চাঁন মেয়র প্রার্থী হবেন কিনা তা জানা নেই। তবে যাঁরা নির্বাচন করেন তাঁদের নেশা থেকেই যায়। পার্শ্ববর্তী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মারুফ বলেন, ‘বিষয়টি আমি চাঁন ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম। তিনি স্বীকার করেননি।’ আরেক মেয়র প্রার্থী বিএনপির সাবেক মেয়র (প্রয়াত) আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান
রূপন এ প্রসঙ্গে বলেন, ‘তিনি (চাঁন) প্রার্থী হবেন বলে শুনেছেন। ভেতরে ভেতরে এ নিয়ে আলোচনা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে এবায়দুল হক চাঁন বলেন, এটা স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে ব্যক্তিবিশেষের প্রভাব প্রথম, তারপর দলের প্রভাব। প্রার্থী হচ্ছেন কিনা এ প্রশ্নে চাঁন বলেন, তাঁর দল এখনও সিদ্ধান্ত নেয়নি। অনেকে যোগাযোগ করে মেয়র প্রার্থী হতে বলেছেন। সিদ্ধান্ত নেওয়ার এখনও অনেক সময় আছে।

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি নির্বাচনে যাবে না। দলের এ সিদ্ধান্ত এখনও বহাল আছে। দলের কেউ প্রার্থী হলে নিজ দায়িত্বে নির্বাচন করতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »