শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলেন আ.লীগ নেতার স্ত্রী!
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলেন আ.লীগ নেতার স্ত্রী!

বিডি ২৪ অনলাইন নিউজ: দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমানের স্ত্রী জাহানারা বেগমকে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ কমিটির তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির আলোকে নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই চিঠি দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয় থেকে বাউফল উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। এরপরই নতুনভাবে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির খবর প্রকাশ্যে আসতেই চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা আলোচনা-সমালোচনা।

দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত ৯ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন- বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে দুদক পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) তানভির আহমেদ সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তালিকা করে পাঠিয়েছেন। যে কারণে আমরা তদন্ত করিনি। পাঠানো তালিকা অনুযায়ী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পদ পাওয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সম্প্রতি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে ইউএনও আমিনুল ইসলাম ও তার স্ত্রীকে সংবর্ধনা দিয়েছেন।

এ বিষয়ে জানতে ইউএনও আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানোর পরও কল করলে সংযোগ কেটে দেন।

এদিকে নবগঠিত কমিটির সহ-সভাপতি ও ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হাবিবুল্লাহ বলেন, আমাকে সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি নাকচ করেছি। পরে জানলাম সহ-সভাপতি করা হয়েছে, কিন্তু আমি এসব কমিটিতে থাকতে ইচ্ছুক নই।

নবগঠিত কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, কমিটি গঠনের আগে আমাকে সদস্যদের বিষয়ে কিছুই জানানো হয়নি। চিঠি পেয়ে বিষয়টি জেনেছি। আমাদের কমিটির পরিচিতি সভায় আমি বিষয়গুলো উপস্থাপন করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারছি না। তবে দুদকের কর্মকর্তাদের সঙ্গে এবং ইউএনওর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় দেখব।

দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্য দুই সদস্য নারগিস আক্তার ও আসমা বেগমের ঠিকানায় গেলে স্থানীয় কেউ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তালিকায় দেওয়া মোবাইল ফোন নম্বরে কল করলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »