শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বিডি ২৪ অনলাইন নিউজ: পটুয়াখালীর বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি! ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী।চলমান শিক্ষক আন্দোলনে তার নেতৃত্ব দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকদের দাবি দাওয়া দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সভাপতি নিয়াজ মোরশেদ।

জানা গেছে, পতিত আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজের সুপারিশে ‘অফিস সহায়ক’ পদে চাকরিতে যোগদান করেন নিয়াজ মোর্শেদ। তখন বিধিবহির্ভূত অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা রয়েছে সর্বমহলে।

অভিযোগ রয়েছে- মাদ্রাসায় চাকরিতে যোগদান করার পর অধ্যক্ষের সহযোগিতায় তৎকালীন আওয়ামী লীগের সব এজেন্ডা বাস্তবায়ন করতেন ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ।শুধু তাই নয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে ও গোপনে ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী শিক্ষক বলেন, আমরা ক্লাশ ছেড়ে আন্দোলনের মাঠে নেমেছি। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ। কিন্তু অতীব পরিতাপের বিষয় আমাদের নেতৃত্বে ছাত্রলীগের চিহ্নিত একজন দোসর। আমরা আসলে অফিস পলিটিক্সের শিকার।তারা আরও বলেন, ছাত্রলীগ নেতা মোরশেদ ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছেন।

এ বিষয়ে বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজিরুল হক বলেন, ওই ছাত্রলীগ নেতা যখন বক্তব্য দিয়েছেন তখন আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষক আবু সুফিয়ান। ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল হওয়ার বিষয়টি যেহেতু আমার নজরে এসেছে সেহেতু আমি শিক্ষকদের নিয়ে শিগগিরই বসব। তারপরে একটা সিদ্ধান্ত নেব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »