শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মো. হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব বয়াতি কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুস বয়াতির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের আগে থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। বুধবার ইফতারির আগেও দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এ সময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »