বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে ইজিবাইক ও অটোভ্যান ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার আগরপুর বাজারের সজিব ডেকোরেটর এর সামনে থেকে ইজিবাইকসহ তাদের ধরে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা।

এই চক্রটি দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, অটোভ্যান চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

এ ঘটনায় ইজিবাইক মালিক মোঃ হানিফ মিয়া বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আটককৃতরা হচ্ছে গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের মোঃ মনির হোসেন বেপারীর ছেলে মোঃ মনজুর হোসেন বেপারী(২৩), একই এলাকার মোঃ মোশারফ বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান(২০), মোঃ হাদীস হাওলাদারের ছেলে মোঃ হৃদয় হোসেন সাওন(১৮) এবং একই উপজেলার মহিষা গ্রামের মোঃ শাহীন মোল্লার ছেলে মোঃ তাজিম মোল্লা(১৭)।

মামালার এজাহার সূত্রে জানাযায়, আটককৃতরা যাত্রীবেশে বারিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সোমবার বিকেল ৫টায় বাবুগঞ্জের আগরপুর যাবার উদ্দেশ্যে ভাড়ার চুক্তি করে। পথিমধ্যে ছিনতাই কারীরা ইজিবাইক চালক মিজানকে উজিরপুর থানার ইচলাদী স্টেশন হয়ে ডান দিকে শিকারপুর বাজারের দিকে যেতে বলে এবং কিছুদূর গিয়ে আসামীরা প্রশাব করার কথা বলে চালককে বাইক থামাতে বলে। অতপর চালককে মারধর করে সড়কের পাশে ফেলে দিয়ে চাবি নিয়ে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে দ্রুত চলে যায়।

পরে এক মোটরসাইকেল আরোহীর সহযোগীতা নিয়ে ছিনতাইকারীরে ধাওয়া করে আগরপুর বাজার এলাকার সজিব ডেকোরেটরের সামনে গিয়ে স্থানীয়দের সহায়তায় আটক করে। সংবাদ পেয়ে আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের আটক করে এবং ইজিবাইকটি উদ্ধার করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, ইজিবাইক চালক ও স্থানীয় জনতা মিলে চার ছিনতাইকারীদের ধরে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া ইজিবাইকসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »