শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়তে পারে আইফোনের প্রো মডেলের দাম
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়তে পারে আইফোনের প্রো মডেলের দাম

অ্যাপল তাদের আইফোন প্রো মডেলের দাম বাড়ানোর কথা বিবেচনা করছে। সেপ্টেম্বরে অ্যাপল তাদের পরবর্তী আইফোনের মডেলগুলো নিয়ে ঘোষণা দেওয়ার সময় থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

সম্প্রতি মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

অ্যাপল সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের বিষয়ে তথ্য প্রকাশ করে।

২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের হাই-এন্ড আইফোন প্রো মডেলের দাম ৯৯৯ ডলার ও আরও বড় স্ক্রিনের ম্যাক্স মডেলের দাম ১০৯৯ ডলার ধার্য করছে। তবে শিগগির এই কাঠামোতে পরিবর্তন আসতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রো মডেলের দাম বাড়ানো হলে সার্বিকভাবে অ্যাপলের আয় বাড়বে।

করোনা মহামারি চলাকালীন সময়ে যন্ত্রাংশের স্বল্পতা ও মূল্যস্ফীতির কারণে আইফোনের উৎপাদন খরচ বাড়লেও যুক্তরাষ্ট্রে আইফোনের নতুন মডেলগুলোর দাম বাড়ায়নি অ্যাপল। যদিও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রায়ই বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপল তাদের পণ্যের দাম পরিবর্তন করে। গত বছর বাজারে আসা আইফোন ১৪ মডেলের ফোনগুলোর ক্ষেত্রেও এমনটা হয়েছে।

আইফোনের পরবর্তী মডেলগুলোতে লাইটনিং চার্জারের পরিবর্তে বহুল প্রতীক্ষিত ইউএসবি-সি চার্জার সুবিধা যোগ করা হতে পারে। গত বছর ইউরোপীয় পার্লামেন্টে একটি আইন পাশ হয় যেখানে বলা হয় ২০২৪ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হওয়া সব ইলেক্ট্রনিক ডিভাইসে ইউএসবি-সি চার্জার থাকতে হবে। ফলে ইউরোপের বাজারে টিকে থাকতে হলে অ্যাপলকে বাধ্য হয়েই আইফোনে ইউএসবি-সি চার্জার যুক্ত করতে হবে। অ্যাপল অবশ্য ইউরোপীয় পার্লামেন্টের এই আইনের সমালোচনা করেছে। কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা রয়েছে, তাই অ্যাপল হয়তো আইফোনের জন্য নতুন চার্জিং ব্যবস্থা চালু করতে বাধ্য হবে।

নতুন প্রো মডেলে টাইটানিয়াম কেস এবং আরও চিকন বেজেল ব্যবহার করা হতে পারে বলেও গুঞ্জন আছে।

স্মার্টফোন শিল্পে সাম্প্রতিক যে প্রবণতা চলছে, সে অনুসারে ফোনের দাম বাড়ানোর ফলে অ্যাপল বাড়তি সুবিধা পেতে পারে। গত এক বছরেরও বেশি সময় ধরে স্মার্টফোন বিক্রি কমছে। কিন্তু এখনো দামি ডিভাইস কেনার জন্য ক্রেতাদের চাহিদা আছে।

বিশ্লেষক সিডনি হো বলেন, ‘বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা পুনরুদ্ধার প্রত্যাশার তুলনায় কম, কিন্তু মনে হচ্ছে অ্যাপলের মতো প্রিমিয়াম মার্কেটে তার বেশি প্রভাব পড়েনি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »