বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিসিসি নির্বাচন স্বশিক্ষিত খোকন উচ্চশিক্ষিত তাপস
প্রকাশ: ২৩ মে, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিসি নির্বাচন স্বশিক্ষিত খোকন উচ্চশিক্ষিত তাপস

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস উচ্চ শিক্ষিত। ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীম পড়াশোনা করেছেন মাদ্রাসায়। আর নৌকার আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন।

এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জাপার প্রার্থী। এ ছাড়া ৩ বছর পর অভিমান ভেঙে বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী শাহানারা বেগমের কবর জিয়ারত করেছেন নৌকার প্রার্থী ছোট ভাই খোকন সেরনিয়াবাত।

নির্বাচন কমিশন ও প্রার্থীদের তথ্য অনুযায়ী ৫ম পরিষদের সিটি নির্বাচনে এবারও শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন জাপা ইকবাল হোসেন তাপস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির পর জাপানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করিম একজন দাওরায়ে হাদিস ও আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ।

বাংলাদেশ আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত স্বশিক্ষিত বলে হলফনামা জমা দিয়েছেন। খোকনের নির্বাচনি মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা ফরহাদ বিন জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি পাশ ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন নিজেও স্বশিক্ষিত বলে নিশ্চিত করেছেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »