শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভক্তর আবদারে বিরক্ত রেশমিকা
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভক্তর আবদারে বিরক্ত রেশমিকা

করোনা সংকট পরবর্তী সময়ে বক্স অফিস মাত করে আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। এমনকি সিনেমাটির ‘স্বামী স্বামী’ গানে নেচে দেশ কাঁপিয়েছিলেন পুষ্পার প্রেমিকা রেশমিকা। তারপর থেকে এই ভাইরাল গানে পা মিলিয়েছেন অগণিত মানুষ। তবে ছবি প্রচার থেকে শুরু করে ছবির সাফল্যের পরও রেশমিকার কাছে একটাই অনুরোধ ফিরে আসছে।

অনুরাগীরা তাকে একবার হলেও ‘স্বামী স্বামী’র তালে কোমর দোলাতে দেখতে চান। এবার এই অনুরোধ নিয়েই আপত্তি জানিয়ে বিরক্তি প্রকাশ করলেন এই অভিনেত্রী। আর এই গানে নাচবেন না, সাফ জানিয়ে দিয়েছেন রেশমিকা। কিন্তু অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।

রেশমিকা বলেন, ‘অনেক হয়েছে আর না। সেই কবে থেকে নেচেই যাচ্ছি এই গানে। আমার কোমরও ব্যথা করছে। আর এই গানে নাচছি না।’

এদিকে প্রথম পর্বের সাফল্যে গত বছর ডিসম্বর মাসে শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং। আগের পর্বের চেয়ে আরও বেশি চমক দেখাতে চাচ্ছেন নির্মাতা। শুধু তাই নয়, সিনেমাটিতে দক্ষিণের পাশাপাশি একাধিক বলিউড তারকার দেখা মিলতে পারে বলে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে।

জানা গেছে, পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের ওপর ভিত্তি করে লেখা হয়েছে দ্বিতীয় ভাগের চিত্রনাট্য। সব মিলিয়ে দর্শকরাও অধির আগ্রহে সিনেমাটি মুক্তির প্রহর গুণছেন। এমন সময় রেশমিকার পুষ্পা বিরোধী মনোভাবকে ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। তবে অনেকেই এটাকে আসন্ন পর্বের অগ্রীম প্রচারণার অংশ বলছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »