শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কোটি টাকার সম্পদের মালিক নাজনীন সুলতানা
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কোটি টাকার সম্পদের মালিক নাজনীন সুলতানা

অনলাইন নিউজ : তিন বোনের সরকারি চাকরি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ; তদন্তের দাবি উঠছে নানা মহলে । শ্রম অধিদপ্তরের উচ্চমান সহকারী এবং বর্তমানে প্রধান সহকারীর দায়িত্বে থাকা নাজনীন সুলতানা নাজুর বিরুদ্ধে উঠেছে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শুধু তিনিই নন, তার দুই বোনও একই কোটায় চাকরি নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম প্রতিমন্ত্রী মুন্নু জাহান সফিয়ানের মেয়াদকালে তদবীর বাণিজ্যের মাধ্যমে নাজনীন ও তার দুই বোন চাকরি নেন। মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজপত্র ব্যবহার করে তারা চাকরি অর্জন করেন বলে অভিযোগ উঠেছে। অথচ নাজনীন সুলতানার বাবা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না।

২০০২ সালে বাংলাদেশ যুব মহিলা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক সাবেক সংসদ অধ্যাপিকা অপু উকিলের হাত থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের ক্রিয়া সম্পাদক হিসেবে নিয়োগপত্র পান নাজনীন সুলতানা। এরপর থেকে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

২০২২ সালের ১৬ জুলাই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি কপি প্রকাশের মাধ্যমে নাজনীন সুলতানার দায়িত্ব বহাল থাকার বিষয়টি স্পষ্ট হয়। অভিযোগ রয়েছে, যুব মহিলা লীগের ক্রিয়া সম্পাদক পদে থেকে তিনি প্রভাব খাটিয়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতেন এবং উর্ধ্বতনদের তোয়াক্কা না করেই তদবীর বাণিজ্য করতেন।

ঢাকা ও নেত্রকোনায় নামে-বেনামে তার বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও গ্রামের বাড়িতে প্রচুর সম্পদ গড়ে তুলেছেন তিনি ও তার পরিবার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »