শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলার দক্ষিণ আইচায় প্রেমিককে বিয়ে করেই অনশন ভাঙলেন সেই কলেজছাত্রী
প্রকাশ: ১৭ জুন, ২০২৩, ৩:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলার দক্ষিণ আইচায় প্রেমিককে বিয়ে করেই অনশন ভাঙলেন সেই কলেজছাত্রী

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অনার্স পড়ুয়া এক কলেজছাত্রী সহপাঠী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানের একদিন পর বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে দুইপক্ষের সম্মতিতে আট লাখ টাকা কাবিননামায় সহপাঠী প্রেমিক শাকিলের সঙ্গে বিয়ে সম্পাদনের পর অনশন ভাঙেন ওই কলেজছাত্রী।

পরে ওইদিন দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা রেজিস্ট্রার ইব্রাহিম খলিল এই কাবিননামা সম্পন্ন করেন। বিয়ে সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন- ওই কলেজ ছাত্রীর পিতা মোশাররফ মৃধা, প্রেমিক সহপাঠী শাকিলের পিতা আলমগীর হাওলাদার, চরমানিকা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন, চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো. শাকিলের সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে একই ক্লাসের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে তাদের দেখা-সাক্ষাৎ হতো। বেশ কয়েকবার ওই ছাত্রীকে বাড়িতেও নিয়ে যায় প্রেমিক শাকিল। বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাকিল।

পরে বৃহস্পতিবার সকালে সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার ওই ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বললে ওই ছাত্রী তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে পায়। পরে শাকিলের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যান শাকিল।

এরপর সহপাঠী শাকিলকে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনশন শুরু করে ওই ছাত্রী। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »