মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় আরও তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় আরও তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স

 

নতুন দুটি গ্যাসক্ষেত্রের দুটি কূপে মোট মজুতের পরিমাণ প্রায় ১.৩ ট্রিলিয়ন কিউবিট ফিট

দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বাপেক্সের উপ-ব্যবস্থাপক সৌমিত্র পাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপে ভোলা সদরের “ইলিশা-১”, “ভোলা নর্থ-২” এবং বোরহানউদ্দিন উপজেলায় “টবগি-১” নামে তিনটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, রাশিয়ান কোম্পানি গ্যাস ফ্রোম নতুন এই তিনটি কূপ খননের কাজ করবে। জেলায় ইতোমধ্যে ছয়টি কূপ খনন করা হয়েছে। খুব শিগগিরই আরও তিনটি কূপ খনন করা হবে। খননের কাজ শুরু হলে জেলায় মোট কূপের সংখ্যা দাঁড়াবে ৯টি।

বাপেক্স জানিয়েছে, জেলার বোরহান উদ্দিনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কূপ ছাড়াও “শাহবাজপুর ইস্ট” এবং “ভোলা নর্থ” নামে আরও দুটি গ্যাসক্ষেত্রের দুটি কূপে মোট গ্যাসের মজুতের পরিমাণ প্রায় ১.৩ ট্রিলিয়ন কিউবিট ফিট (টিসিএস)।

এর মধ্যে নতুন আবিষ্কৃত শাহবাজপুর ইস্ট কূপে ৭০০ বিসিএফ এবং ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে রয়েছে প্রায় এক ট্রিলিয়ন ঘন ফুট গ্যাস। বাকি গ্যাস রয়েছে শাহবাজপুর গ্যাসক্ষেত্রে।

বাপেক্স আরও জানায়, বর্তমানে ভোলায় যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তার মধ্যে প্রতিদিন উত্তোলন হচ্ছে ৬৫ বিলিয়ন ঘনফুট। যা চারটি বিদ্যুৎকেন্দ্র, একটি কারখানা ও বেশ কিছু বাড়ির কাজে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে জেলায় প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে ভবিষ্যতে তা দ্বিগুণ হতে পারে। শাহবাজপুর ইস্ট নামের একটি কূপ এবং নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ থাকলেও সেখান থেকে আপাতত কোনো গ্যাস উত্তোলন হচ্ছে না। তবে এসব কূপ গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত। নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র না থাকায় গ্যাসের ব্যবহার হচ্ছে না।

ভোলার বিভিন্ন এলাকায় আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে।

১৯৯৩-৯৪ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। সেখানে চারটি গ্যাসের কূপ খনন করা হয়েছে। বর্তমানে ১, ২ ও ৩ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। শাহবাজপুর ক্ষেত্রে প্রায় ১.৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »