মেহেন্দিগঞ্জে খাদ্যগুদাম শ্রমিকের ঘর থেকে সরকারি চাল উদ্ধার
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জে  খাদ্যগুদাম শ্রমিকের ঘর থেকে সরকারি চাল উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে খাদ্যগুদাম শ্রমিকের ঘর থেকে ৫০ কেজি ওজনের সরকারি ১২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

তবে সে পালিয়ে যাওয়ায় অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবী।

তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা ও থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জের বদরপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবীর নেতৃত্বে ওই অভিযানে খাদ্যগুদামের শ্রমিক রফিক কাজীর ঘর থেকে
সরকারি ১২ বস্তা চাল উদ্ধার করা হয়। যার প্রতিটিতে ৫০ কেজি করে চাল ছিল।

এ বিষয়ে খাদ্যগুদামের কর্মকর্তারা কোনো কথা বলতে চাননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবী বলেন, আরও বেশি সরকারি চাল ঘটনাস্থলে থাকার খবর ছিল, তবে সেখানে গিয়ে আমরা ১২ বস্তা চাল উদ্ধার করতে পারি।
হয়তো চক্রটি আগে থেকেই বাকি চালের বস্তাগুলো সরিয়ে ফেলেছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলার আলামত হিসেবে চালগুলো জব্দ তালিকায় দেখানো হবে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় উদ্ধার হওয়া ১২ বস্তা সরকারি চাল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »