সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেন্দিগঞ্জ ইউএনওর কাছে অভিযোগেও বন্ধ হয়না অবৈধভাবে বালু উত্তোলন
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জ ইউএনওর কাছে অভিযোগেও বন্ধ হয়না অবৈধভাবে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার || প্রভাবশালী মহলের ঘুষ নিয়ে কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে মেহেন্দিগঞ্জের উলানিয়াতে চলছে দিনরাত অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন।গত ৯ মার্চ বরিশালের বিভাগীয় কমিশনারসহ স্থানীয় ইউএনওর কাছে লিখিতভাবে অভিযোগ করেও ভুক্তভোগী ও কৃষকরা ব্যর্থ হয়েছেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে।অভিযোগ সূত্র মতে, স্থানীয় গোবিন্দপুর ইউপির মেম্বর জসিম,মৃত আক্কেল রাড়ির পুত্র সালাউদ্দিন রাড়ি,পূর্ব ষাট্টির বাসিন্দা মোতাহার হাওলাদারের পুত্র মুজাহার উদ্দিন মুবিন,হযরত আলীর পুত্র আরিফ মোল্লা,মকবুল আহমদের পুত্র মোস্তাফিজুর রহমান সহ একটি প্রভাবশালী চক্র বিভিন্ন মহলে ঘুষ দিয়ে দিনরাত চালাচ্ছে এই অবৈধভাবে বালু উত্তোলন,মাটি কাটা।

স্থানীয় কৃষকদের দাবী, উলানিয়া ইউনিয়নে ড্রেজার দিয়ে চলছে বালু কাটার মহোৎসবের মূল হোতা মেম্বর জসিম। উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের হর্ণি গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবীর হস্তক্ষেপে প্রায় মাসখানেক আগে বালু কাটা বন্ধ করে দেয় নৌ-পুলিশ কালীগঞ্জ স্টেশন ইনচার্জ মো. ফারুক হোসাইন। বন্ধ করার ১ মাসের মাথায় স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বালু উত্তোলন করছেন অভিযুক্ত মহলটি।
ফসলি জমি ও সরকারি খাল-বিল বাদ পড়েনি এ বালু কাটা থেকে। একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কয়েক দিন যাবৎ সালাউদ্দিন রাঢ়ীর জমি হইতে ড্রেজারের মাধ্যমে বালু কেটে তা বিক্রি করছে। কিন্তু ড্রেজার মালিক প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলতে পারছেন না। প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে তাদের কাছে জমি এগ্রিমেন্ট রাখতে বাধ্য করা হচ্ছে।
এদের মধ্যে সাইফুল ইসলাম ফৈরাদী বলেন, বালু উত্তোলন সাময়িক বন্ধ থাকলেও নতুন করে পুনরায় বালু উত্তোলন করার পায়তারা করছেন মহলটি। স্থানীয়রা জানান, ড্রেজার স্থাপন করে মাটি উত্তোলন করার খনন করা জায়গাটি গভীর হওয়ার পর আশপাশের জমিগুলোতে ভাঙনের সৃষ্টি হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা অবৈধ ব্যবসার বিরুদ্ধে ইউএনওকে অবগত করেছেন,তবে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহনের কথা জানেন না তিনি।

বিষয়টি নিয়ে মেহেন্দিগঞ্জের ইউএনও মো.নুরুন্নবিকে লিখিতভাবে জানতে চাইলে এ রিপোর্ট করা পর্যন্ত কোন উত্তর দেননি তিনি।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলামকে জানতে চাওয়া হয় যে, ইউএনও ‘ব্যবস্থা নেয়া’র সুপারিশের পরও কেন কাজ চলছে? উত্তরে তিনি বলেন ‘বাদী মিজানুর রহমান তার দরখাস্তের কথা অস্বীকার করেছিলেন।এরপর আমি আর জানিনা’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »