রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে অর্ধশত নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে অর্ধশত নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

বিডি ২৪ নিউজ অনলাইন: পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান অর্ধশত নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন তারা। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।

যোগদানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, আজ থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।

তিনি বলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »