শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুলে যায়?
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুলে যায়?

অনলাইন নিউজ : মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি হঠাৎ একটু উঁচু মনে হচ্ছে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ব্যাটারির অংশটা ফুলে উঠেছে। দেখতে অস্বাভাবিক লাগলেও বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে শুধু মোবােইলের ক্ষতিই হয় না বরং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ফুলে গেলে দ্রুত মেরামত করে নেওয়া জরুরি। না হলে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।

কেন ফুলে যায় ব্যাটারি?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে থাকে ধাতব ও প্লাস্টিকের পাতলা স্তরের মাঝে রাসায়নিক পদার্থ ও ইলেক্ট্রোলাইট। এগুলো সাধারণত একটি বিশেষ সিল করা প্যাকেটের (অ্যালুমিনিয়াম ব্যাগ) মধ্যে রাখা হয়। এই প্যাকেট তাপ দিয়ে সিল করা থাকে, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে।
তবে দীর্ঘদিনের ব্যবহারে বা ভুল চার্জিংয়ের কারণে ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে ওঠে এবং ব্যাটারিটি ফুলে যেতে শুরু করে।

ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণ:

অতিরিক্ত চার্জ দেওয়া: দীর্ঘ সময় চার্জে রেখে দিলে ব্যাটারির ভেতরে চাপ তৈরি হয়।

অতিরিক্ত গরম হয়ে যাওয়া: ফোনের প্রসেসর বেশি গরম হলে তা ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।

ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তন বেশি হয়, ফলে গ্যাস সৃষ্টি হয়।

শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

কী ঝুঁকি থাকতে পারে?

ফুলে যাওয়া ব্যাটারি শুধু মোবাইলের কাঠামো নষ্ট করে না, বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকিও তৈরি করে। কখনো কখনো ব্যাটারি থেকে রাসায়নিক গ্যাস বা তরল বেরিয়ে ত্বক বা চোখে লাগলে তা মারাত্মক ক্ষতি করতে পারে।

ব্যাটারি ফেটে গেলে সেটি আশপাশের মানুষ বা জিনিসের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ব্যাটারি ফুলে গেলে করণীয়

১. মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।
২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে আলতোভাবে খুলে ফেলুন।
৩. কোনো অবস্থাতেই ব্যাটারিতে ছিদ্র বা কাটা যাবে না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
৪. মোবাইল বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়।
৫. ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

তবে ব্যাটারি ফুলে গেলে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »