শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


যদি বিয়ে করি সবাইকে জানিয়েই করব: ববি
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যদি বিয়ে করি সবাইকে জানিয়েই করব: ববি

ঈদে মুক্তি ববি অভিনীত সিনেমা ‘পাপ’। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ইতোমধ্যে সিনেমার টিজার, ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। ববির নতুন সিনেমার মুক্তি, ঈদের ব্যস্ততা, ঈদের প্রিয় খাবার, সিনেমার গল্পলেখক হিসেবে অভিষেক, প্রেমসহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন

ঈদে আপনার অভিনীত নতুন সিনেমা ‘পাপ’ মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি নিয়ে বলেন?

ববি: ‘পাপ’ সিনেমার ট্রেলার গান যারা দেখেছে তারা বলেছে একেবারে ভিন্ন এক আমাকে দেখা গেছে। অনেক প্রশংসা পেয়েছি সিনেমাটি নিয়ে। এমন চরিত্রে অভিনয় করিনি আগে। এই সিনেমাটি প্রথমে করতে রাজি ছিলাম না। পরে গল্প শুনে রাজি হয়েছিলাম। এর সবকিছুর কৃতিত্ব পরিচালক আর প্রযোজকের। তারা আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল।

দর্শকরা কেন এই সিনেমাটা দেখতে হলে যাবে বলে আপনার ধারণা?

ববি: এখন দর্শকদের রুচি বদলে গেছে। তারা এখন ভালো গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। রোম্যান্টিক অ্যাকশন, ক্রাইম-থ্রিলার সব ধরনের সিনেমা দর্শক দেখেন। এটা একটা থ্রিলার ধাঁচের গল্প সেই কারণে আমার বিশ্বাস দর্শক ‘পাপ’ সিনেমাটা দেখতে হলে আসবে।

‘মাস্টারমাইন্ড’ নামে একটি সিনেমার গল্প আপনি ভেবেছেন, হঠাৎ সিনেমার গল্প ভাবলেন?

ববি: ‘মাস্টারমাইন্ড’ সিনেমার গল্প ও কনসেপ্ট আমার। করোনাকালে যখন ঘরবন্দি ছিলাম তখন এই গল্প মাথায় এসেছিল। সেই সময়ে অনেককিছু লিখতাম। সেইসব লেখার একটা গল্প এটা। পরিচালক সৈকত নাসিরের সঙ্গে আলাপকালে তিনি বললেন, এটা দারুন একটা গল্প। গল্পটা থেকে গত বছর এর গল্প সাজান। চিত্রনাট্য করবন আবদুল্লাহ জহির বাবু। করপোরেট কালচার ও আন্ডারওয়ার্ল্ড যোগাযোগ নিয়েই এই গল্প। পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প।

তবে কি সিনেমার গল্প ভাবনায় আপনাকে নিয়মিত পাওয়া যাবে?

ববি: নিয়মিত না হলেও মাঝেমাঝে সিনেমার গল্প নিয়ে ভাববো। এই ধরণের ক্রিয়েটিভ কাজ করতে- ভাবতে আমার ভালোলাগে।

প্রেম বিয়ে নিয়ে আপনার ভক্তদের কৌতুহল রয়েছে। বিষয়টা নিয়ে যদি খুলে বলেন?

ববি: প্রেম চিরন্তন সুন্দর একটা বিষয়। প্রেমে থাকতে প্রতিটা মানুষ পছন্দ করে। প্রেমের মতো ভালোলাগা আর কিছুই নাই। আমিও প্রেমের মধ্যে আছি কিন্তু কবে বিয়ে এটা জানিনা। তার কারণ বিয়ে একটা অনেক বড় বিষয়। যদি বিয়ে করি সবাইকে জানিয়েই করব।

ঈদের দিনের পরিকল্পনা কী? কী কিনলেন ঈদে?

ববি: ঈদের দিন আমার পরিকল্পনার মধ্যে রয়েছে কাছের আত্মীয়দের বাসায় যাবো। এছাড়া কয়েকটি সিনেমাহলে ভিজিট করতে যাবো। যেকোন সময় যেকোন হলে দর্শকদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এখন পর্যন্ত একটা সালোয়ার কামিজ উপহার পেয়েছি। অনেকগুলো উপহার কাছের মানুষজনকে দিয়েছি। চাঁদরাতে আরও কিছু কেনার পরিকল্পনা আছে।

ঈদে আপনার প্রিয় খাবারের তালিকায় কোন খাবার থাকে?

ববি: ঈদে আমার সবচেয়ে প্রিয় হলো চটপটি। এটা আমি নিজের হাতে তৈরি করে খেতে পছন্দ করি এবং আমার ধারণা সেটা খুব ভালো হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »