শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


শরীয়তপুরের জেলা জজ গেলেন ছুটিতে
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের জেলা জজ গেলেন ছুটিতে

বিডি ২৪ নিউজ অনলাইন: শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান ছুটিতে গেছেন।বুধবার (২৯ অক্টোবর) থেকে তিনি দুই দিনের ছুটির জন্য আবেদন করেছেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান ছুটিতে যাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান বিচারকার্য পরিচালনা করেন।

শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান এবং অধস্তন বিচারক সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলামের (বর্তমানে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মধ্যকার উত্তেজনাপূর্ণ কথোপকথনের একটি কলরেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শরীয়তপুর আদালতের আইনজীবীরা জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতের রায়ের কপি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, জেলা ও দায়রা জজ মহোদয়  বুধবার আদালতে এসেছিলেন এবং তিনি তাঁর বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দুই দিনের ছুটির আবেদন করেছেন। তিনি ছুটি নেওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান মহোদয় বিচারকার্য পরিচালনা করেন।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু বলেন, ‘জেলা ও দায়রা জজ  বুধবার থেকে ছুটি নিয়েছেন। তিনি কত দিনের ছুটি নিয়েছেন, তা সঠিক বলতে পারব না। তাঁর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান মহোদয় বিচারকার্য পরিচালনা করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »