শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিবের জন্মদিনে উইশ করেছেন অপু
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিবের জন্মদিনে উইশ করেছেন অপু

মঙ্গলবার (২৮ মার্চ) ছিল ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ইন্ডাস্ট্রির মানুষজনের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এছাড়া তার স্ত্রী, নায়িকা শবনম বুবলীর শুভেচ্ছা বার্তাও ছিল নেটিজেনের আগ্রহের খাতায়। যদিও একটি পুরনো ভিডিও পোস্ট করেই শাকিবকে উইশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটি করছেন অভিনেতা।

শত শুভেচ্ছার ভিড়ে নিশ্চুপ ছিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। এমনকি এই সংসারের পুত্র আব্রাহাম খান জয়ের পেজ থেকেও কোনও বার্তা আসছিল না। তবে অনেকেই আঁচ করতে পেরেছিলেন, শেষ চমকটা দেখাবেন অপু-জয়ই।

হ্যাঁ, অনুমানের সঙ্গে বাস্তবতার মিল শতভাগ। জন্মদিনের রাতে কেক-উপহার নিয়ে শাকিবের ডেরায় হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও জয়। এরপর আনন্দ-উচ্ছ্বাসে পুত্রের সঙ্গে কেক কেটেছেন ঢালিউড নবাব। এমনকি বাবাকে কাগজের তৈরি একটি প্রতীকী শার্টও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।

উদযাপন মুহূর্তের কয়েকটি ছবি বুধবার (২৯ মার্চ) সকালে জয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেরিতে আপলোড করা হলো। তুমি (শাকিব) আমার সুপার হিরো, তুমি আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি বাবা। শুভ জন্মদিন আমার কিং বাবা।’

11শাকিবের জন্য কেক ও জয়ের উপহার
জয়ের ওই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন অপু। আর লিখেছেন, ‘পৃথিবীতে একজন বাবা তার সন্তানের একমাত্র বন্ধু। যখন বাবা ও সন্তানের পোশাক মিলে যায় (দুজনের পরনেই সাদা রঙের একই ডিজাইনের টি-শার্ট)।’

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাতেই অপু একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, শাকিব আদর করছেন পুত্র জয়কে। টেবিলে সাজানো কেক ও ফুল। ওই ছবির ক্যাপশনে অপু প্রশ্ন ছুড়েছেন, ‘অনুমান করুন তো, কে?’

2উদযাপনের মুহূর্ত
অপু-জয় বাসায় গিয়ে কেক কেটে উদযাপন করলেও বুবলী-বীরকে এমন চিত্রে দেখা যায়নি। ফলে অনেকে বলাবলি করছেন, বুবলীর চেয়ে অপুই এখন শাকিবের বেশি ঘনিষ্ঠ। এমনকি শাকিবের পরিবারের সঙ্গেও অপুর আন্তরিকতা বেশি।

যদিও ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি অপুর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে শাকিব খানের। এর পাঁচ মাস পর ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব। গুঞ্জন উঠেছিল, এই সংসারেও নাকি ভাঙন ধরেছে। তবে বিষয়টি নিয়ে পরিষ্কার কোনও তথ্য দেননি শাকিব-বুবলী কেউই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »