শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

অনলাইন নিউজ : বিশ্বের সবচেয়ে ছোট ফোন মনে করা হয় জেনকো টাইনি টি১ ফোনটিকে। জেনকো টাইনি টি১-এর দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিমি, প্রস্থ ২১ মিমি এবং পুরুত্ব ১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম। এটি একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা। আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়ে যেতে পারে।

তবে আশ্চর্যের বিষয় হলো এই খুদে ফোনটি দিয়েও আপনি কল করতে, মেসেজ পাঠাতে পারেন ঠিক অন্য ফোনের মতোই। ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এই ফোনে। এই ছোট্ট গ্যাজেটটিতে আছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর, টেক্সট ও মেনু দেখা যায়।

এতে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে আপনি ২জি নেটওয়ার্কে কল ও মেসেজ পাঠাতে পারবেন। যদিও স্মার্টফোন যুগে ২জি অনেকটা অতীত, তবুও এই ফোনের মূল আকর্ষণ তার আকার ও অভিনবত্ব। ফোনটি ব্লুটুথ সমর্থন করে। ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে।

জেনকো টাইনি টি১ প্রথম পরিচিত হয় ডিসেম্বর ২০১৭-এ কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালের মে মাসে বাজারে আসে এটি। জেনকো টাইনি টি১ দেখতে অনেকটা খেলনার মতো। এর কিপ্যাড ছোট হলেও স্পর্শে প্রতিক্রিয়া ভালো। এতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই আছে, ফলে ফোনে কথা বলার সময় কোনো সমস্যা হয় না। ফোনের বডি মজবুত প্লাস্টিকের তৈরি, যা ছোট হওয়া সত্ত্বেও টেকসই।

ব্যাটারির ক্ষমতা ছোট হলেও, এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব। প্রথম দিকে জেনকো টাইনি টি১-এর দাম ছিল প্রায় ৪০-৫০ ডলার। বর্তমানে কিছু অনলাইন মার্কেটপ্লেসে এটি সংগ্রহযোগ্য আইটেম হিসেবে বিক্রি হয়। যদিও এটি কোনো মূলধারার ফোন নয়, তবুও এর জনপ্রিয়তা কমেনি প্রযুক্তি অনুরাগীদের কাছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »