বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সুমুদ ফ্লোটিলা: কর্মীদের আটক করলো ইসরাইল
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুমুদ ফ্লোটিলা: কর্মীদের আটক করলো ইসরাইল

অনলাইন নিউজ : ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার দিকে যাত্রাকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কয়েকটি জাহাজ আটকে দেয়ার পর গ্রেটা থানবার্গসহ কর্মীদের আটক করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরাইলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এ জাহাজটি গাজাগামী এ নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল।

ফ্লোটিলা গাজা থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে’ প্রবেশ করেছে, যেখানে পূর্ববর্তী ফ্লোটিলাগুলোতে ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছিল বা থামিয়েছিল।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এবং কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ফ্লোটিলাকে অক্ষত অবস্থায় চলতে দেয়ার দাবি করেছেন।

বুধবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ঘোষণা করেছে যে বছরের পর বছর ধরে চলা অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরাইলি নৌবাহিনী গাজা অভিমুখী জাহাজগুলোকে ঘিরে ফেলার ফলে তাদের বেশিরভাগ জাহাজ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।

কিছু জাহাজ এরই মধ্যে আটক করা হয়েছে এবং সব জাহাজে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

গাজায় অবরোধ ভাঙার আন্তর্জাতিক কমিটি (আইসিবিএসজি) নিশ্চিত করেছে যে ইসরাইলি বাহিনী আলমা এবং সিরিয়াস জাহাজগুলোতে হামলা চালিয়েছে।

মানবিক সাহায্য এবং চিকিৎসা সরবরাহে ভরপুর নৌবহরটি আগস্টের শেষের দিকে যাত্রা শুরু করে এবং স্বাভাবিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর আশা করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা, মিডেল ইস্ট আই, আনাদোলু এজেন্সি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »