শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রী রিয়া মনিকে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ত্রী রিয়া মনিকে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম

অনলাইন নিউজ: কয়েক মাস ধরে চলা মান-অভিমান ভুলে একসাথে কাজে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে তারা অংশ নেন নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে।

দীর্ঘদিন একসাথে কোনো কাজে দেখা না গেলেও এবার একসাথে পর্দায় ফিরছেন এই দম্পতি। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল। তবে সব সমস্যা দূরে রেখে আবারও একসঙ্গে কাজে ফিরলেন তারা।

হিরো আলম বলেন, ‌‘রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু একসাথে কাজ করতে গিয়েই অনেককিছু ঠিক হয়ে যায়। এখন সিনেমার গানের শুটিং চলছে। নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল।’

রিয়া মনি বলেন, ‘মান-অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সবসময় পেশাদার। আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে।’

পরিচালক জানান, এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয় বরং একটি সম্পর্কের নতুন শুরুও তুলে ধরা হয়েছে। গানের শুটিংয়ে স্থানীয় জনসাধারণের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

শাওন আশরাফ পরিচালিত ‘আইল্লা চোরা’ আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা একা, চিত্রনায়িকা নিশু, কাজী হায়াৎ, আনোয়ার সিরাজী, পীরজাদা হারুন, জ্যাকি, গাংগুয়া, আইরিন, পরান, এবিএম সোহেল রশিদ, অলি, অলিসহ অনেকেই। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »