শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


৬০০ কোটি আয়ের পথে ‌কান্তারা চ্যাপ্টার
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৬০০ কোটি আয়ের পথে ‌কান্তারা চ্যাপ্টার

বিডি ২৪ অনলাইন নিউজ: হোমবেলে ফিল্মসের প্রযোজনায় রিশভ শেঠি অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’ বিশাল আয়ের পথে হাঁটছে। ছবিটি তৃতীয় সপ্তাহের শুরুতে শুক্রবার প্রায় ৯.২৫-৯.৫০ কোটি রুপি আয় করেছে। তবে দ্বিতীয় শুক্রবারের তুলনায় আয় ৬৫ শতাংশ কমেছে।

রাজ্যভিত্তিকভাবে লক্ষ্য করলে, তামিলনাডু ও তেলুগু ভাষাভাষী অঞ্চলে আয় ৭০ শতাংশের বেশি কমেছে। কারণ এই সময় নতুন কিছু সিনেমা মুক্তি পেয়েছে। অন্যদিকে কর্ণাটকায় আয় কমেছে প্রায় ৬০ শতাংশ।

হিন্দি বেল্টে অবস্থান যথেষ্ট ভালো ছিল। সপ্তাহের তুলনায় আয় ৫০ শতাংশ কমলেও আগের দিনের সমান অবস্থায় রয়েছে। যেহেতু এই সপ্তাহে হিন্দিতে কোনো নতুন ছবির মুক্তি হয়নি তাই সিনেমাটি বৃহস্পতিবার থেকে কিছুটা বৃদ্ধি দেখাতে পারত। তবে দীপাবলির প্রভাব এই আয় বৃদ্ধিকে বাধা দিয়েছে।

ভারতে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বক্স অফিস আয়ের তালিকা-
প্রথম সপ্তাহ (৮ দিন): ৩৮৩.২৫ কোটি
দ্বিতীয় সপ্তাহ: ১৬৮.৫০ কোটি
দ্বিতীয় শুক্রবার: ৯.৫০ কোটি
মোট: ৫৬১.২৫ কোটি

সোমবার পর্যন্ত তৃতীয় সপ্তাহের আয় ৪২-৪৫ কোটি রুপি প্রায় পৌঁছাবে যা সিনেমাটিকে মোট প্রায় ৬০০ কোটি রুপি আয়ের ঘরে পৌঁছে দেবে। বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘ছাভা’-কে ছাড়িয়ে যেতে হলে ৬০০ কোটি রুপি অতিক্রম করা প্রয়োজন ছিল। এজন্য শুক্রবারে ১০-১১ কোটি রুপি আয় করতে হতো। সেখান থেকে সামান্য কম আয় করেছে ছবিটি। তবে এই পার্থক্য খুব বেশি নয়। দীপাবলির দিনগুলোতে সহজেই লক্ষ্য পূরণ করবে বলে ভারতের সিনেমা বিশ্লেষকদের প্রত্যাশা।

ছবিটি রাজ্যভিত্তিক আয় করেছে কর্ণাটকে ১৮৫ কোটি, এপিটিএসে ৯১.২৫ কোটি, তামিলনাডুতে ৫৪ কোটি, কেরালায় ৪৭.৫০ কোটি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে ১৮৩.৫০ কোটি রুপি আয় ঘরে তুলেছে। সব মিলিয়ে ভারতের মধ্যে এখন পর্যন্ত মোট আয় ৫৬১.২৫ কোটি রুপি।

আশা করা হচ্ছে, দীপাবলির ছুটি ও উৎসবে ‘কান্তারা চ্যাপ্টার ১’ আয়ের দিক থেকে আরও অনেক এগিয়ে যাবে। হতে পারে এই আয় সিনেমাটিকে বছরের অন্যতম সফল হিসেবে তালিকায় স্থান করে দেবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »