সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অটো চালিয়েও এইচএসসিতে জিপিএ-৫
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অটো চালিয়েও এইচএসসিতে জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি :

সংসারের অভাব-অনটন। তাই বাবার পাশাপাশি সংসারের হাল ধরতে পরিবারের ছোট ছেলে মাসুদ রানা চালিয়েছে রিকশা। রিকশা চালানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে অংশ নেন এবারের এইচএসসি পরীক্ষায়। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন একমাত্র সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার নাগাইশ গ্রামের সানু মিয়ার ছোট ছেলে।

জানা যায়, বাবা-মাকে নিয়ে আটজনের পরিবার তার। বাবা সানু মিয়া মৎস্য ব্যবসা করতেন। আর ব্যবসার পরে বাকি সময় বাড়ির পাশে একটু চায়ের দোকান দিয়েছেন। দোকানে ও সময় দেন।  তাতেও তাদের সংসারের অভাব-অনটন যেন পিছু ছাড়ছে না। বাবার ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে ও সংসারের হাল ধরে মাসুদ রানা। রাতে কিংবা মাঝে মাঝে রিকশা চালিয়ে উপার্জনের টাকা তুলে দিত বাবার হাতে।

মাসুদ বলেন, আমরা গ্রামে বাস করতাম। সেখানে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করি। রিকশা চালিয়ে বাবার একার পক্ষে সংসার চালানো, আমার ও ছোট বোনদের পড়ালেখা এবং পাওনাদারদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না।

দুই ভাই বোনের লেখাপড়ার পাশাপাশি আমি রিকশা চালানোর সিদ্ধান্ত নেই। দিনে ক্লাশ করে সন্ধ্যায়  রিকশা চালাতাম। রিকশা চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ ও নিজের ও ছোট বোনের লেখাপড়ার খরচ চালিয়েছি। আমার এই অর্জন সম্ভব হয়েছে শুধু আমার মা-বাবা ও ভাইরাসহ আমাদের কলেজের পিন্সিপাল স্যার ও জাহাঙ্গীর আলম এবং রুহুল আমিনসহ অন্যান্য স্যারের জন্য। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই স্যারেরা আমাকে বিভিন্ন পরার্মশ ও লেখাপড়ার মান উন্নয়নের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণাও দিতেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »