সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অদম্য মেধায় স্বপ্ন জয়
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২২, ২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অদম্য মেধায় স্বপ্ন জয়
ফরিদ উদ্দিন রনি : বরিশালের বানারীপাড়া পৌরসভার বিজয় সিংহ লেনের বাসিন্দা মিজানুর রহমানের চার কন্যার মধ্যে তৃতীয় কন্যা সাদিয়া আফরিন হারিছা। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় ছিলেন বেশ সক্রিয়।

২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের মধ্যে প্রথম ও ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলায় প্রথম স্থান অর্জন করে রাষ্ট্রপতি কর্তৃক গোল্ডেন মেডেল সম্মাননা লাভ করেন। এ ছাড়াও ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয়, ২০১৭ ও ২০১৮ সালে বরিশাল বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং বিএফএফ বিজ্ঞান বিতর্ক এবং রচনা প্রতিযোগিতাসহ একাধিক বিষয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভের গৌরব অর্জন করেছেন।

এখন পর্যন্ত একাধিক বিষয়ে বিভাগীয় ও জাতীয়ে প্রায় ৬৭টি পুরস্কার অর্জন করেছেন হারিছা। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে চাচার সহযোগিতায় ভর্তি হন বরিশাল বিএম কলেজে। চাচা কলেজের শিক্ষক হওয়ায় বেতনের টাকা ফ্রি করার সুযোগ করে দেন।

হারিছাবাবা-মায়ের সঙ্গে হারিছা

উচ্চমাধ্যমিকেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৭৮ নম্বর পেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। হারিছা যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়েন— মা গর্ভবতী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে ১২ ঘণ্টা রাখার প্রয়োজন হলেও টাকার অভাবে ৬ ঘণ্টা রেখেই বাড়িতে নিয়ে যেতে হয়। মায়ের কষ্ট দেখে সেই ছোট্টবেলায় হারিছা মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন— বড় হয়ে ডাক্তার হবেন। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যাবসায় শত বাধা পেরিয়ে হারিছা তার স্বপ্নপূরণে একধাপ এগিয়ে গেলেন।

হারিছা বলেন, ‘সব সময় শুনি, গরিবের সন্তান ডাক্তার হয়েছে, কিন্তু গরিবের ডাক্তার হতে তেমন শোনা যায় না। কথা দিলাম, আল্লাহর রহমতে আমি বড় ডাক্তার হতে পারলে, যদি কারো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি সে কষ্ট আছে, তার কাছ থেকে ভিজিট ফি তো নিবেই না বরং সাধ্যমতো ওষুধের টাকাও দিব।’

Protikপরিবারের সঙ্গে প্রতীক সরকার

অপরদিকে গাইবান্ধা শহরের কালীবাড়ি পাড়া গ্রামের হোটেলশ্রমিক বাবা প্রবীর সরকারের দুই সন্তানের মধ্যে বড় সন্তান প্রতীক কুমার ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মেধাবী। ২০১৯ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন গাইবান্ধা সরকারি কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন এবং সর্বশেষ প্রকাশিত ফলাফলে এমবিবিএস পরীক্ষায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান।

প্রতীকের এমন সাফল্যে বাবা-মা খুশি হলেও সন্তানের ভর্তির টাকা যোগাড় নিয়ে বেড়েছে তাদের দুঃশ্চিন্তা। প্রতীক বুঝেন গরিবের কষ্ট, তাই ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে গরিবদের বিনে পয়সায় চিকিত্সাসেবা দিবেন বলে জানালেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »