শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অনেকেই তালাকপ্রাপ্ত নারীদের ‘এভেইলেবল’ ভাবেন : শবনম ফারিয়া
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনেকেই তালাকপ্রাপ্ত নারীদের ‘এভেইলেবল’ ভাবেন : শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। যেকোনো ইস্যু নিয়ে কথা বলাই যেন তার কাজ! সম্প্রতি তার এক পোস্ট নেটিজেনদের নজরে এসেছে। যেখানে তালাকপ্রাপ্ত নারীদের প্রসঙ্গে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, আমাদের চারপাশের কিছু মানুষ মনে করেন, কেউ তালাকপ্রাপ্ত হলেই তারা ‘এভেইলেবল’। না বন্ধু, বিবাহবিচ্ছেদ তার স্ট্যান্ডার্ড নামায় না।

‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, এমনকি তালাকপ্রাপ্ত একজন এমন কাউকে খুঁজে পেতে পারে যে, তার স্ট্যান্ডার্ড ধারণ করে। এমন একজন যোগ্য মানুষ পেতে পারে, যে তার পাশে দাঁড়াবে। যোগ্যতা মানে শিক্ষা, পারিবারিক পটভূমি, আয়, চেহারা, উচ্চতা সবকিছুই। তাই কাউকে ভুল ভাইব দেওয়ার আগে সাবধান থাকেন।

প্রসঙ্গত, মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না। শবনম ফারিয়ার জীবনেও তেমনটিই ঘটেছে। ভালবেসে হারুন-অর-রশিদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

পরবর্তীতে শবনম ফারিয়া আবারও বিয়ে করেছেন। বরের নাম জাহিন রহমান। তিনি দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পারিবারিকভাবে একান্ত গোপনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও খোলামেলা কথা বলেননি এ অভিনেত্রী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »