সরকারি কর্মকর্তা হয়েও গানের ভুবনে উজ্জ্বল আরিফ হোসেন বাবু
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা হয়েও গানের ভুবনে উজ্জ্বল আরিফ হোসেন বাবু

বিডি ২৪ নিউজ অনলাইন: আরিফ হোসেন বাবু বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন গীতিকার ও সুরকার। গানের বিষয়ে কথা হল তার সাথে।

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা জানি আপনি একজন সরকরি কর্মকর্তা।আপনি নিজেকে গানের মানুষ না একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন?

-আসলে সরকারি চাকুরী আমার রুটি রুজি জোগায়, যেটা আমার পেশা। অন্যদিকে গান প্রাণের খোঁড়াক যোগায়, যেটাকে নেশাও বলতে পারেন। গানকে ভালোবাসি তাই ভালোবাসার জায়গাতে রেখেছি। শৈশবকাল থেকে গানটাকে ভালোবাসি তাই ছেড়ে দিতে পারিনি।

বরিশাল বরিশাল আপনার লেখা ও সুরে অত্যন্ত জনপ্রিয় একটি আঞ্চলিক গান। এ গানের পেছনের গল্প শুনতে চাই?

– আসলে বরিশাল বরিশাল গানটা বরিশালের প্রতি ভালোবাসা থেকেই করা। এ গানের শিল্পী কাজী শুভর বাড়িও বরিশাল। কাজী শুভ আমার বাল্যবন্ধু। একদিন কাজী শুভ এবং আমি মিলে প্ল্যান করলাম বরিশাল নিয়ে একটা গান করা দরকার। পরবর্তীতে হলে গেল, শ্রোতারাও ভালোভাবে নিল এই আরকি।

 কতগুলো গান লিখেছেন এবং সুর করেছেন:

-তিনশোর কাছাকাছি রেকর্ডিং শেষ হয়েছে, যার মধ্যে দুইশো এর মতো রিলিজ হয়েছে বাকিগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে। বর্তমানে অনেকগুলো গানের কাজ চলমান রয়েছে। বেতার, টেলিভিশন ও নাটকের জন্য কিছু গান লিখেছি।

কোন ধরনের গান লিখতে বেশি ভালো লাগে?

সব ধরনের গানই লেখা হয়েছে, তবে ফোক গানটা বেশি টানে।

আপনিতো নিজেও গান করেন, এ যাবৎ কতগুলো মৌলিক গানে কন্ঠ দিয়েছেন?

– শখ করে দু একটা গাই আরকি। আমার নিজের গাওয়া মৌলিক গান ত্রিশ টির মতো।

গান নিয়ে পরিকল্পনার কথা বলুন

– নিদিষ্ট কোন পরিকল্পনা নেই। যতদিন ভালো লাগে লেখার চেষ্টা করবো। বর্তমানে ভালো গানের কদর নেই তাই কতদিন ভালো লাগে সেটাই দেখার বিষয়।

আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।
– আপনাকেও ধন্যবাদ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »