অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভ
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভ

বিডি ২৪ নিউজ অনলাইন: বরিশালে অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫২০ জন শ্রমিক-কর্মচারীকে একযোগে ছাঁটাই করা হয়েছে।  বুধবার ডাকযোগে শ্রমিকদের কাছে ছাঁটাইয়ের চিঠি পাঠানোর কথা জানায় কর্তৃপক্ষ।

ছাঁটাইয়ের বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর নগরীর বগুড়া রোডের ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এ সময় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে কর্মকর্তারা এ বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দিলে শান্ত হন শ্রমিকেরা। ছাঁটাই হওয়া সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

শ্রমিকেরা জানান, কোনো কারণ ছাড়াই তাঁদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন কোম্পানির মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক ও এইচআর বিভাগের ইনচার্জ।

তাঁরা আরও বলেন, ‘আমাদের পরিবার আছে, সংসার আছে। এতগুলো পরিবারকে কোনো কারণ ছাড়া চাকরি থেকে ছাঁটাই করা হলো। এখন এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে। সংসার কীভাবে চলবে।’ নোটিশ প্রত্যাহার করে শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে পুরো কোম্পানি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।

শ্রমিকদের পাঠানো নোটিশে বলা হয়েছে, ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডে অবস্থিত ফ্যাক্টরিতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত সব শ্রমিক-কর্মচারীকে অবহিত করা যাচ্ছে যে, কোম্পানির নিয়ন্ত্রণবহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

এই অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর হতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সব শ্রমিক-কর্মচারীর চাকরি অবসান করা হলো। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাড়া না পাওয়ায় কারও বক্তব্য জানা যায়নি। তবে বাসদের বরিশাল জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তী  বলেন, অপসো স্যালাইন তাদের একটি সেকশন বন্ধ করে ৫২০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

মালিকপক্ষকে বলা হয়েছে, শ্রমিকদের সঙ্গে বসে তাঁদের ন্যায্য অধিকার দিতে। কেননা, এভাবে হুট করে ৫২০ শ্রমিককে ছাঁটাই করা অমানবিক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »