● ●


চট্টগ্রাম উত্তর নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম উত্তর নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯: ৩০

নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান এবং মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অন্যদিকে, একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »