শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অপহরণ মামলায় বিএমপির পুলিশ কনস্টেবল ঝালকাঠী কারাগারে
প্রকাশ: ১ জুন, ২০২১, ৪:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অপহরণ মামলায় বিএমপির পুলিশ কনস্টেবল ঝালকাঠী  কারাগারে

ঝালকাঠী সংবাদদাতা :

অপহরণ ও ছিনতাইয়ের মামলায় সাইফুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তারিক শামস অভিযুক্তের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাইফুল ইসলাম ঝালকাঠির নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে আল আমিন শরীফের সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলামের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা পরস্পরের আত্মীয়। ২০২০ সালের ৯ জুলাই আল আমীন শরীফ তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কুশঙ্গল ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে অপহৃত হন।

অপহরণকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন। এ ঘটনায় ২০ জুলাই আল আমিন শরীফের স্ত্রী রূপা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা করেন। সেই মামলার এজাহারে সাইফুল ইসলামের নাম ছিল না। পরে আদালতের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির দেওয়া জবানবন্দির ভিত্তিতে সাইফুলকে আসামি করা হয়।

এ বিষয়ে আদালতের কয়েদখানায় অবস্থানকালে সাইফুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা; যা পূর্বশত্রুতার জেরে দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »