সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রায় ৪ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন কাঠের সেতু
কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার

বিডি ২৪ নিউজ অনলাইন: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফয়রা বোনমাইল খালের ওপর নির্মাণাধীন প্রায় ৪ কোটি টাকার সেতু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কাজ শুরু হওয়ার তিন বছর পার হলেও সরকারি প্রকল্পটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে ওই এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

জানাগেছে, ঝালকাঠির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে একচেটিয়া করে আসছেন আমির হোসেন আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম (মনির হুজুর)। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তার অধীনে থাকা সকল কাজ, ফয়রা বোনমাইল খালের সেতু প্রকল্পসহ তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষও কোনো দায়িত্ব নিচ্ছেন না।

নলছিটি উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জুলাই ৩ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৩০৯ টাকা ব্যয়ে ফয়রা বোনমাইল খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২২ মে। কিন্তু সিডিউল অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রমের পরও কাজ ধীরগতিতে এগোতে থাকে, যা মোট ১০-১৫ শতাংশের মতো শেষ হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপারের কারণে শিক্ষার্থী, সাধারণ মানুষ, রোগী পরিবহন ও বাজারে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঠিকাদার পলাতক থাকায় দায়িত্বে থাকা ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “আমি ওখানের কাজ দেখাশোনা করি না। সোহেল নামে একজন দেখাশোনা করতো, সেও পলাতক।

এ বিষয়ে  এলজিইডি প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ জানান, “আমরা অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে একাধিকবার চিঠি দিয়েও উল্লেখযোগ্য কোনো সুরাহা পাইনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »