মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে বুলবুল’র কবলে পড়া নিখোঁজ গলাচিপার ১২ জেলের সন্ধান পেলো পরিবার
প্রকাশ: ১১ নভেম্বর, ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবশেষে বুলবুল’র কবলে পড়া নিখোঁজ গলাচিপার ১২ জেলের সন্ধান পেলো পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে গলাচিপার নিখোঁজ ১২ জেলের সন্ধান পেয়েছেন পরিবার। এসব জেলেরা ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের মধ্যে আটকে ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তবে কারো প্রাণহানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম দেলোয়ার হোসাইন।

জানাগেছে, উদ্ধার হওয়া জেলেরা হলেন, গলাচিপা পক্ষিয়া গ্রামের ট্রলারের মালিক ও মাঝি মো. রিপন খলিফা, ভাগ্নে তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।
উদ্ধার হওয়া জেলে রিপন খলিফার চাচাতো ভাই মোশারেফ প্যাদা বলেন, আমার ভাইসহ যে জেলেরা ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে নিখোঁজ ছিল-আজ সোমবার সকালে মোবাইলে ্আমরা নিশ্চিত হয়েছি তারা বেঁচে আছে। সবাই সুন্দরবনের মধ্যে ঝড়ে আটকা পড়েছিল। মঙ্গলবার তারা গলাচিপা আসতে পারবে।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ জেলেদের পরিবার তাদের স্বজন পাওয়ার খবর নিশ্চিত করেছেন। তাদেরকে গলাচিপা ফিরিয়ে আনার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।

উল্লেখ্য, ইলিশ মাছ শিকারের জন্য গভীর বঙ্গোপ সাগরে গিয়ে গলাচিপার ১২জন জেলে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে ঘূর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। ঝড়ের দিন শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত মোবাইলে নিখোঁজ জেলেরা পরিবারের সাথে যোগাযোগ করলেও পরে আর কোন মোবাইলে যোগাযোগ বা কথা হয়নি। এর পর থেকেই নিখোঁজ জেলেদের পরিবারগুলোর মধ্যে অজানা শঙ্কা দেখা দেয়। তারা খুঁজতে থাকে স্বজনদের।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »