শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: যা জানা গেলো ময়নাতদন্তে
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: যা জানা গেলো ময়নাতদন্তে

বিনোদন ডেস্ক |

মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে শনিবার (২৪ ডিসেম্বর) হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্রয়োচনার অভিযোগে তুনিশার প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তুনিশা মারা যাওয়ার পর গুঞ্জন উড়ছিল, তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন! এ পরিস্থিতিতে ডিসিপি জানিয়েছিলেন, ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অবশেষে প্রকাশ্যে এসেছে তুনিশার ময়নাতদন্তের রিপোর্ট।

পোস্টমর্টেম রিপোর্টের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার মারা গেছেন ২০ বছর বয়েসী অভিনেত্রী তুনিশা শর্মা। রোববার (২৫ ডিসেম্বর) সকালে মুম্বাইয়ের জেজে হাসপাতালে তুনিশা শর্মার পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ৪-৫ জন ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন এমন কিছু পাননি তারা। শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তাছাড়াও পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না। ফাঁসিতে ঝুলে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেজান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তুনিশার মা। এ মামলায় ইতোমধ্যেই তুনিশার সহশিল্পী শেজান খানকে ওয়ালিভ পুলিশ গ্রেপ্তার করেছে।

আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে শেজান খানকে। রোববার তাকে কোর্টে হাজির করার কথা রয়েছে। সম্প্রতি শেহজাদের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি তার মায়ের।

জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »