
অভিমানী বন্ধু
শিরিন আক্তার
প্রসন্নচিত্তে কাটছে এই দিন গুলো
আমার জীবনে বুঝি নব দিন এলো।
অপেক্ষার ক্ষণ কেটে সুখ এলো বিন্দু,
শরতের শুভেচ্ছা নিও অভিমানী বন্ধু।
অতিশয় মন মোর কিছু গল্প বলে,
বলে যাই অবিরল তোমার খেয়ালে।
অনুতাপে ডুবি নাকো,কাঁদি নাতো আর
ভীষণ আকাঙ্খা আজ তোমায় পাবার।
উড়ে যায় কোথা ওই পেঁজা পেঁজা মেঘ
ঢেউ খেলে যায় সেথা আমার আবেগ।
আসক্তি জন্মেছে আজ তোমায় দেখিতে
সুকাল এসেছে বুঝি এমনো শরতে।