● ●


অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধদের পাশে পুষ্পকলি পরিবার
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধদের পাশে পুষ্পকলি পরিবার

ডেস্ক রিপোর্ট : অভিযান-১০ লঞ্চের নির্মমভাবে অগ্নিদগ্ধ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের পাশে সহযোগিতার হাত নিয়ে দাড়িয়েছে বরিশালের একমাত্র নিয়মিত শিশু সাহিত্য প্রকাশনা “পুষ্পকলির কথা’’ পত্রিকা পরিবার। বরিশাল শেবাচিমে ভর্তি থাকা প্রত্যেক রোগীর চিকিৎসার খোঁজখবর এবং রোগীদেরকে খাবার দেয়ার ব্যবস্থা করেছেন পুষ্পকলির সম্পাদক ও প্রকাশক শামীমা সুলতানার নেতৃত্বে এই পরিবারের অন্যান্য সদস্যরা।

এই মহৎ কর্মযজ্ঞে কবি শামীমা সুলতানার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং পুষ্পকলির কথা পত্রিকার উপদেষ্টা বাহাউদ্দীন গোলাপ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং পুষ্পকলির কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাসিব মিয়া, পুষ্পকলির পরিবারের অন্যতম সদস্য ব্যাংকার প্রদীপ বিশ্বাস, তানভীর হায়দার, এস আই মাসুম বিল্লাহ, ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাসির উদ্দিন, এস আই জুগল কুন্ড। একটি সাহিত্য পত্রিকার পরিবারের পক্ষ থেকে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ্য, বিভাগে সাহিত্যপ্রেমী মানুষের মাঝে অন্যতম সাড়া জাগানো একটি প্রকাশনা এই পুষ্পকলি।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »