সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভ্যুত্থান এড়াতে জান্তা প্রধানকে যে প্রস্তাব দিয়েছিলেন সু চি
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভ্যুত্থান এড়াতে জান্তা প্রধানকে যে প্রস্তাব দিয়েছিলেন সু চি

অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের আগে দেন- দরবার হয়েছিল মিয়ানমারের তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি ও জান্তা বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের মধ্যে। সে সময় অভ্যুত্থান রুখতে জান্তা প্রধানকে দুটি প্রস্তাব দিয়েছিলেন সু চি।
অভ্যুত্থান এড়াতে জান্তা প্রধানকে যে প্রস্তাব দিয়েছিলেন সু চি

সু চির ঘনিষ্ঠ সহযোগী উ কিয়াও হিতে ও মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২১ সালের ১ জানুয়ারি অভ্যুত্থানের আগে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের আগে সু চি এবং মিন অং হ্লাইংয়ের মধ্যে রুদ্ধদার বৈঠক হয়। সে সময় মিন অং হ্লাইং সু চির কাছে দেশটির প্রেসিডেন্ট পদ দাবি করেন।

উ কিয়াও হিতে ও আরও জানিয়েছেন, মিন অং হ্লাইংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সু চি। সেইসঙ্গে তিনি নিজের পক্ষ থেকে বিকল্প হিসেবে দুটি প্রস্তাব দেন। একটি হলো, দেশটির ভাইস প্রেসিডেন্ট হওয়া এবং অপরটি সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মিয়ানমারের মিলিটারি কমিশনের চেয়ারম্যান হওয়া। তবে মিন অং হ্লাইং এতে সন্তুষ্ট ছিলেন না এবং শেষ পর্যন্ত তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেন।

অবশ্য মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে জান্তা বাহিনী ক্ষমতা দখল করে নিলেও পুরো দেশের ওপর এখনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। বিশেষ করে দেশটির জাতীয় ঐক্যের সরকার পরিচালিত পিপলস ডিফেন্সে ফোর্স বা পিডিএফ দাবি করেছে, দেশের বড় একটি অংশের ওপর তাদের দখল রয়েছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »