সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসহায়দের পাশে পুলিশের এএসআই :বেতনের টাকায় ত্রান দিলেন
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অসহায়দের পাশে পুলিশের এএসআই :বেতনের টাকায় ত্রান দিলেন

­

মৌলভীবাজার সংবাদাতা |

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অসহায়, কর্মহীন দিনমজুরের পাশে দাঁড়িয়েছেন পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) রজত দেব। নিজের বেতনের টাকায় তিনি ৬৫টি পরিবারকে খাদ‌্য সহায়তা প্রদান করেছেন।

এ কাজে তাকে সহযোগীতা করছেন তার ছোট ভাই ব্যবসায়ী রনি দেব।

করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইন ও লকডাউনে থাকা প্রেমনগর, রাজখলা ও ক্ষেমসহস্র গ্রামের ৬৫টি পরিবারকে পারিবারিক তহবিল থেকে রোববার (২৬ এপ্রিল) নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন তারা।

দুঃসময়ে উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী ওই পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকার অন্যান্য বাসিন্দারাও তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।

উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল- ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আটা, এক কেজি লবণ ও একটি করে সাবান।

পুলিশের সহকারি উপপরিদর্শক রজত দেব বলেন, ‘আমি সরকারি চাকরি করি। মাস শেষে বেতন পাই। আমাদের পারিবারিক ব্যবসাও আছে। তাই আমাদের দুইবেলা খেতে সমস্যা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে আমার এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তারা ঠিকমত খেতে পারছেন না। তাই এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘যদি সামর্থ্য থাকতো তবে আরও অনেককে সাহায্য করতাম। ভবিষ্যতেও এসব মানুষের পাশে থাকার আশা আছে।’

রনি দেব বলেন, ‘যাদের সাহায্য করার মতো সামর্থ্য আছে তারা প্রত্যকেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। যারা আজ অসহায় তারা আমাদেরই প্রতিবেশী, বন্ধু আত্মীয়স্বজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »