বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্তিত্বের লড়াইয়ে ইউক্রেন
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্তিত্বের লড়াইয়ে ইউক্রেন

ডয়চে ভেলে

২০২২ সালে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রকে অস্তিত্বের লড়াই করতে হয় নি, যেমনটা ইউক্রেন গত ফেব্রুয়ারি মাস থেকে চালিয়ে আসছে৷ রুশ হানাদার বাহিনীর ধ্বংসলীলা সত্ত্বেও হাল ছাড়ছে না সে দেশ৷

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন স্বাধীনতার শুরুতেই নিজস্ব ভূখণ্ডে পরমাণু অস্ত্র মস্কোর হাতে তুলে দিয়েছিল৷ রাশিয়াও সে দেশের ঐক্য ও অখণ্ডতা মেনে নিয়েছিল৷ রাশিয়ার সঙ্গে সংঘাত এড়াতে সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য করতে চায় নি৷ অথচ বিনা প্ররোচনায় ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং পূবের ডনবাস অঞ্চলের বড় অংশ বিচ্ছিন্নতাবাদীদের দখলে আনতে সাহায্য করে৷ তারপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে গোটা ইউক্রেনের উপর হামলা চালিয়ে আসছে সে দেশ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতের স্বীকৃতি অস্বীকার করে এখন আর ইউক্রেনের অস্তিত্বই মানতে রাজি নন৷

২০১৪ সালের মতো এবার আর ইউক্রেনের উপর হামলা মেনে নিতে প্রস্তুত নয় পশ্চিমা বিশ্ব৷ সে যাত্রায় রাশিয়ার উপর সামান্য কিছু নিষেধাজ্ঞার ধাক্কা ও পুতিনকে এড়িয়ে চলার মতো পদক্ষেপ নিয়েছিলেন পশ্চিমা নেতারা৷ কিন্তু এবারের হামলা ইউরোপ ও অ্যামেরিকার জন্য অশনি সংকেত হিসেবে গণ্য করা হচ্ছে৷ কারণ সোভিয়েত আমলের ‘গৌরব’ ফিরিয়ে আনতে পুতিন শুধু ইউক্রেন নয়, বাল্টিক ও পূর্ব ইউরোপের দেশগুলির উপরেও নিজস্ব নিয়ন্ত্রণ চাপানোর চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে৷ তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক শক্তি প্রয়োগ করে ইউরোপের কোনো দেশের সার্বভৌমত্ব কেড়ে নেবার এমন প্রচেষ্টা কোনোমতেই সফল হতে দেওয়া যায় না–সে বিষয়ে জোরালো ঐকমত্য দেখা যাচ্ছে৷

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার এই বছরে পশ্চিমা বিশ্ব অভূতপূর্ব ঐক্য দেখিয়ে এসেছে৷ অস্ত্র ও সামরিক সরঞ্জামের পাশাপাশি আর্থিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার ঢল নেমেছে ইউক্রেনে৷ ইউক্রেনের সরকার, সেনাবাহিনী ও জনগণ সেই সহায়তা কাজে লাগিয়ে মস্কোর সামনে নতি স্বীকার করে নি৷ বরং চমকপ্রদ সাফল্য দেখিয়ে রুশ হানাদার বাহিনীর হাত থেকে দেশের অনেক অংশ পুনরুদ্ধার করেছে৷ লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জ্বালানি ও নাগরিক পরিষেবা কাঠামো বিধ্বস্ত হওয়া সত্ত্বেও মানুষের মনোবল অটুট রয়েছে৷

ইউক্রেনের প্রতি যাবতীয় সংহতি সত্ত্বেও পশ্চিমা বিশ্ব সরাসরি রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে যাবার চেষ্টা চালিয়ে এসেছে৷ ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও সে দেশকে এমন অনেক অস্ত্র সরবরাহ করা হয় নি, যেগুলি রাশিয়ার উপর পালটা হামলা চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে৷ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক অস্ত্রের সেই সীমারেখা অস্পষ্ট হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে নি৷

অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞা ও একের পর এক সামরিক ব্যর্থতা সত্ত্বেও রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের উপর হামলা চালিয়ে আসছে৷ তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রপ্তানি বাবদ আয় কাজে লাগিয়ে মস্কো তার সামরিক যন্ত্র চালু রাখতে সক্ষম হয়েছে৷ রণক্ষেত্রে যাবার চাপ এড়াতে অসংখ্য তরুণ রাশিয়া ছেড়ে পালিয়েছেন৷ নতুন বছরেও রাশিয়া সেই চাপ সামলে আগ্রাসন চালিয়ে যেতে পারবে কিনা, সে দিকেই সবার নজর থাকবে৷ ধারাবাহিক হামলার মুখে ইউক্রেনের ক্ষমতা ও মনোবলও আরও কতদিন অটুট থাকবে, সেই প্রশ্নও উঠে আসছে৷ ইউক্রেন যুদ্ধের ধাক্কায় গোটা বিশ্বের অর্থনীতি আরও বিপর্যস্ত হবার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »