মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্তিত্ব সংকটে লালমোহনের মুচি পেশা
প্রকাশ: ২৩ জুন, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্তিত্ব সংকটে লালমোহনের মুচি পেশা

সাব্বির আলম বাবুঃ
সমগ্র বাংলাদেশের মতো তাদেরকে রবিদাস বা দলিত সম্প্রদায় বলেও পরিচয় দেয়া হয় তবে মুচি সম্প্রদায় বলেই তারা সমোধিক পরিচিত। এক সময়ের বহুল প্রচলিত এই পেশার অস্তিত্ব সমগ্র বাংলাদেশের মতো লালমোহনেও আজ বিলীনের পথে। সাধারনত জুতা সেলাই করাকেই আমরা মুচিদের প্রধান কাজ বলে গন্য করি তবে এই কাজ ছাড়াও তারা আরো নানাবিধ কাজ করে থাকে যেমন – ব্যাগ সেলাই, ছাতা সেলাই, জবাইকৃত পশুর চামরা কাটা ও সংগ্রহ করা ইত্যাদি। এমন একটা সময় ছিল যখন মুচি ছাড়া কোন জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার কথা চিন্তা করা যেত না। তপ্ত দুপুরে বা বর্ষাতে বিভিন্ন পথে-মাঠে-হাট-বাজারে যেকোন সময় জুতা ছিড়ে গেলেই আমাদের একমাত্র সহায় হতো মুচি। অথচ গ্রাম কিংবা শহরের এক সময়ের বিপদে প্রয়োজনীয় বন্ধু মুচি সম্প্রদায়ের অস্তিত্ব আজ সংকটে। নানা কারনে ও সমস্যায় তারা জর্জরিত। এ বিষয় আলাপকালে সুবল রবিদাস বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে মুচিরা নিচু বর্ন হিসাবে পরিগনিত হওয়ায় সমাজে আমাদর মূল্যায়ন করা হয় না এবং মতামতকে গুরুত্ব দেয়া হয় না। গোবিন্দ রবিদাস বলেন, এই পেশাতে পরিশ্রম অনুপাতে পারিশ্রমিক খুবই কম। ছেলে মেয়েরা লেখাপড়া বা চাকরিতে গেলে বৈষম্যের শিকার হয়। জগদীশ রবিদাস বলেন, এখন আধুনিক যুগ আসায় ও জন সাধারনের আয় ইনকাম বৃদ্ধি পাওয়ায় জুতা সেলাইয়ের জন্য আসা লোকের সংখ্যা অনেক কমে গেছে। তাছাড়া পশু চামড়ার বাজার দর কমে যাওয়া ও ট্যানারী শিল্পের মালিকদের চামড়া কিনতে অনাগ্রহের কারনে অনেকেই বংশানুক্রমিক চলে আসা মুচি পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। এই পেশার সঙ্গে জড়িত সকলেই জানান যে, সরকারী বা বেসরকারী ভাবে যদি মুচি সম্প্রদায়ের পুনর্বাসন করা হয় তাহলে এদের অস্তিত্ব টিকে থাকবে, পেটের টানে-জীবিকার তাগিদে পোশা বদল করবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »