শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকন্দাইল এলাকায় অভিযান চালিয়ে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী কিশোর গ্যাং স্যাভেজ গ্যাংয়ের প্রধানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌঁনে ৬টায় র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মো. আব্দুল মুকিত (২১) ও সহকারী মোঃ সুজন (১৮)সহ ১৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৬টায় র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি হাসুয়া, ৪টি ছোরা, ১টি হাতুড়ি, ৩টি সুইচ গিয়ার চাকু ও ৪টি জিআই পাইপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “স্যাভেজ গ্যাং” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন সদস্য অপ্রাপ্ত বয়স্ক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য গোলাকন্দাইল নতুন বাজার এলাকায় রামদা, হাসুয়া, ছোরা, হাতুড়ি, সুইচ গিয়ার চাকু, জিআই পাইপসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

তারা ১৪ থেকে ১৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের সকল আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »