মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পছন্দের শীর্ষে এ্যাড. ফোরকান মিঞা
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০১৯, ৫:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পছন্দের শীর্ষে এ্যাড. ফোরকান মিঞা

সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালীঃ

আসন্ন ঢাকা আইনজীবি সমিতি নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী এ্যাড.মোহাম্মদ ফোরকান মিঞা।এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ বর্ষের নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশীএ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা সাধারণ আইনজীবিদের কাছে গ্রহনযোগ্য একজন আইনজীবি।জুনিয়র আইনজীবিদের আস্হা ও বিশ্বস্হতায় যেকোন বিপদে আপদে তিনি পাশে এসে দাঁড়ান ঢাল হয়ে এবং আইনজীবিদের পেশার মর্যাদা বৃদ্ধি ও মানোন্নয়নে নিরলসভাবে কুশীলব হিসেবে সাধ্যমত চেষ্টা করে চলেছেন পরোপকারী এ আইনজীবী নেতা।

তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট এবং ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের একজন নিয়মিত প্র্যাকটিশনার আইনজীবী।পাশাপাশি তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে সততা,নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করে চলেছেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্র রাজনীতির হাতে খড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তাঁর শিক্ষাজীবনের সনদ অর্জন করেছেন এ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা।

আইনজীবী সমিতির সাবেক সহ -সাধারণ সম্পাদক হিসেবে ও ২০০৭-২০০৮ এ সফলতার সহিত দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা আইনজীবী সমিতির আজীবন সদস্য এ নেতা আওয়ামী আইনজীবী কেন্দ্রীয় পরিষদেরও দপ্তর সম্পাদক হিসাবে পালন করেন ২০০০-২০১৬ সাল পর্যন্ত। বর্তমানে আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী সমিতির নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য হিসাবেও দায়িত্বে রয়েছেন তিনি। আসন্ন ঢাকা আইনজীবি সমিতির নির্বাচন সম্পর্কে এডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা বলেন, “আমি সবসময় সকল বিজ্ঞ আইনজীবীগনের সফলতা কামনা করি এবং আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকল বিজ্ঞ আইনজীবীগনের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »