বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচত আওয়ামী লীগের সংসদ সদস্য।

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে সোমবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

কাদের বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রেসিডিয়ামের উদ্দেশে বিস্তারিত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দেশরত্ন শেখ হাসিনা।

এর আগে সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা দশমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্যের মধ্যে ৪৮ জনের নাম ঘোষণা করা হয়। সভাপতিমণ্ডলীর দু’টি, সম্পাকমণ্ডলীর তিনটি এবং কার্যনির্বাহী সদস্যের ২৮টি পদে কারো নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদেরও অনেকগুলো সদস্য পদও ফাঁকা রয়েছে।

বৈঠকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযূষ ভট্টাচার্য্য, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »