সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে গভীর ষড়যন্ত্র চলছে: চরমোনাই পীর
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে গভীর ষড়যন্ত্র চলছে: চরমোনাই পীর

আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে ইসলাম সংক্রান্ত বিষয়গুলো সিলেবাস থেকে ঝেড়ে ফেলা হয়েছে। এমন সব বিষয় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এদেশের মানুষের বোধ-বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক বিভিন্ন বিষয়গুলো পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা প্রতিরোধ করবে।’

চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারাদেশে আদর্শিক ছাত্র রাজনীতির চর্চা করছে। শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ছাত্র আন্দোলনের কার্যক্রম প্রশংসনীয়। দেশব্যাপী পরিশুদ্ধ নেতৃত্ব গড়তে শিক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সঙ্গে যুক্ত হয়ে আদর্শ জীবন গঠনের আহ্বান জানাচ্ছি।’

ছাত্র গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের সহসভাপতি নুরুল বশর আজিজী, সাধারণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম রিয়াদ।

ছাত্র গণজমায়েতে অন্যরা বলেন, ভুলে ভরা পাঠ্য বই রচনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিনা তা খুঁজে বের করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। এসব পাঠ্য বই বাতিল করে শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামদের সমন্বয়ে নতুন পাঠ্য বই ছাপাতে হবে।

শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পরিচালনায় আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চরমোনাই দরবার শরীফের তিন দিনের বার্ষিক মাহফিল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »