● ●


আগৈলঝাড়া : ব্রিজ আছে-সড়ক নেই
প্রকাশ: ২১ মে, ২০২২, ৩:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়া : ব্রিজ আছে-সড়ক নেই

স্টাফ রিপোর্টার ॥ জনগনের যাতায়াতের জন্য খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ওই ব্রিজ নির্মাণের কোন সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তাই ব্রিজের গোড়ায় দ্রুত মাটি ভরাটের জন্য জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া খালের ওপর পূর্বসুজনকাঠী শানুহার গ্রামের।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিগত একবছর পূর্বে আয়রণ স্ট্রাকচারের স্লাব ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের একবছর পেরিয়ে গেলেও ওই ব্রিজের গোড়ায় অদ্যবর্ধি মাটি ভরাট না করায় ব্রিজটি স্থানীয় জনগনের কোন কাজেই আসছে না। উল্টো প্রতিনিয়ত দুর্ভোগে পোহাতে হচ্ছে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন ঘরামী ও গৌরঙ্গ মন্ডলসহ অনেকেই বলেন, একবছর আগে ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের ওঠার সড়ক না থাকায় তারা ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। আবার নির্মিত হয়নি ব্রিজের ওঠা নামার সংযোগ সড়কও। তাই খালের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি।

গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, অর্থ সংকটের কারণে ব্রিজের গোড়ায় মাটি ভরাট ও সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। সড়কটি নির্মাণের জন্য বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে জনগনের চলাচলের জন্য ব্রিজের দুই পাশের সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »