শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আজাদ কাশ্মীরে বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৯
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আজাদ কাশ্মীরে বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৯

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক। এদিকে উত্তাল পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সাধারণ ধর্মঘটের তৃতীয় দিন বুধবার (১ অক্টোবর) সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে আজাদ কাশ্মীরের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে ধীর কোট ও অন্যান্য এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। আজাদ সরকার জানিয়েছে, সংঘর্ষে তিন পুলিশ সদস্য ৯ জন নিহত এবং ১৭২ জন পুলিশ সদস্য এবং ৫০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বুধবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। এদিকে একই দিন শান্তি মিছিল বের করে সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নীলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের।

গুলাম মুস্তফা নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, নীলম ব্রিজ এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়।

এ সময় গুলির আঘাতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধির নামের এক ক্রোকারি ব্যবসায়ী। এই ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স ও আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

এমন পরিস্থিতিতে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার-উল-হকের সাথে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ‘আওয়ামি অ্যাকশন কমিটির ৯০ ভাগ দাবি ইতিমধ্যেই মেনে নেয়া হয়েছে। এই দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »